ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভিপি প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় টিএসসি এলাকায় সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তাহমিনা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষে নির্বাচন করছিলেন।
তিনি বলেন,
“নির্বাচন শুরু হওয়ার পর থেকেই কারচুপি ও দলীয় আধিপত্যের চিত্র চোখে পড়েছে। অমর একুশে হলে একজন পোলিং অফিসার শিক্ষার্থীর হয়ে ব্যালট পূরণ করে দিয়েছেন—এটা সরাসরি অনিয়ম। তাছাড়া আমাদের পক্ষ থেকে ছয়জন পোলিং এজেন্টের নাম দেওয়া হলেও, তাদের মধ্যে একজনকে অনুমতি দেওয়া হয়নি।”
এই পরিস্থিতিতে নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তাহমিনা বলেন,
“প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। এ কারণে আমি এই প্রহসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।”
তিনি এ সময় ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)