ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যা জানালেন ভারতের হাইকমিশনার
ডুয়া নিউজ: বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সশরীরে হাজির হয়ে তিনি প্রসঙ্গটির ব্যাখ্যা দেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশের মধ্যে বোঝাপড়া থাকা প্রয়োজন। সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় পক্ষের আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন।
এদিন বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনারকে তলব করা হয় এবং সেসময়ে তিনি পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তের পাঁচটি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে, কিন্তু স্থানীয় জনগণের প্রতিরোধের কারণে ভারত ওই স্থানে কাজ চলমান রাখতে পারেনি।
৩ ডিসেম্বর আগরতলাসহ ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সেসময় তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ