ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে সংস্কারের বিষয়টি প্রথম বিএনপির হাত ধরেই উচ্চারিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গত ১৫ বছরের 'ভোটের কবর রচনা'র সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে গণতন্ত্রের নতুন পথে যাত্রা শুরু করবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চুন্টা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসী আয়োজিত এক লাঠি খেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া ২০১৬ সালে 'ভিশন ২০৩০' ডকুমেন্ট দিয়ে তার সংস্কার ভাবনা তুলে ধরেছিলেন। এরপর বিএনপির ২৭ দফা এবং ৩১ দফা সবই সংস্কারের অংশ। তিনি আরও বলেন, "বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে, আর কোনো দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয়নি।"
বিএনপি নেত্রী জোর দিয়ে বলেন, "সুতরাং বিচার বিএনপির হাত ধরেই যতটা সুষ্ঠু ও সঠিক হবে, আমি মনে করি না আর কোনো সরকারের পক্ষে এতটা সুষ্ঠু ও সঠিক বিচার করা সম্ভব হবে।" অনুষ্ঠানে গ্রামবাসীসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা