ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
‘বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা’
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে মন্ত্রণালয় গত এক বছরে ৬ হাজার ৫৭৬ কোটি টাকার রাজস্ব আয় অর্জন করেছে।
সোমবার বিকালে সচিবালয়ের নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে পরিচালিত করা হয়েছিল, তখন মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ শতাংশ। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই অগ্রগতি প্রায় ৯০ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া, অতীতের সরকার গ্রহণ করা বেশ কিছু প্রকল্প যা কার্যকর ছিল না, সেগুলোর মধ্যে কিছু বাতিল করা হয়েছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন-অন সম্পন্ন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নৌ পরিবহণ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)