ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাকসু নির্বাচন ঘিরে তিন দিনের বিশেষ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে টানা তিন দিন। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিনে রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে; শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণ সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ সদস্যদের মোতায়েন পরিকল্পনা
ডিএমপি সূত্র জানায়, সোমবার দায়িত্বে থাকবেন ১ হাজার ৪৯১ জন পুলিশ সদস্য, যার মধ্যে নারী সদস্য ১৭৫ জন। নির্বাচনের দিন মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৪ জন সদস্য (নারী সদস্য ২১৫ জন)। আর নির্বাচনের পরদিন বুধবার মোতায়েন থাকবেন ৮১৯ জন পুলিশ, তাদের মধ্যে নারী সদস্য ৭৫ জন।
এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, সোয়াট টিম ও ড্রোন ক্যামেরা থাকবে তৎপর। সব কার্যক্রম ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
কৌশলগত মোতায়েন
পুলিশের ‘ফুট প্যাটেল’ ব্যবস্থা থাকবে ফুলার রোড, কলাভবন, কেন্দ্রীয় শহিদ মিনার, মল চত্বর, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবি মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ইনস্টিটিউট ও আইবিএ হোস্টেল এলাকায়।
স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে ভিসির বাসভবন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন শাহনেওয়াজ ভবন, শাহবাগ থানা এবং নিউ মার্কেট থানায়।
ব্যারিকেড ও চেকপোস্ট থাকবে শাহবাগ থানার সামনে, নীলক্ষেত, পলাশী, রোমানা, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর ও শিববাড়ী ক্রসিংয়ে।
টিএসসি সাব-কন্ট্রোল রুম থেকে পুরো কার্যক্রম মনিটর করা হবে। সেখানে একটি এপিসি, ওয়াটার ক্যানন, কমান্ড ভেহিকল ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। সিসিটিভি ক্যামেরা মনিটর করবেন ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট।
কন্ট্রোল রুমে অতিরিক্ত ফোর্স
আবদুল গনি রোডের পুলিশ কন্ট্রোল বুথে ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন এবং পিওএম পূর্বে একটি প্লাটুন ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।
শাটল সার্ভিসের সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে চক্রাকার শাটল সার্ভিস চলবে। এ সেবার আওতায় আটটি ভোটকেন্দ্র সংযুক্ত থাকবে—ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ ও কার্জন হল।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬