ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ, নেতৃত্ব হবে গুণাবলির ভিত্তিতে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি হলো ইনসাফের পক্ষের রাজনৈতিক দল। যদি কেউ ইনসাফের পাশে থাকে, তাকে আমরা এনসিপির পক্ষের হিসেবে গণ্য করব। কিন্তু এসসিপি করে বা অন্য কোনো উপায়ে বেইনসাফি করা যাবে না। নেতারূপে হাজির হয়ে হাজার হাজার লোক আনলেও, যারা অনৈতিক কাজ করে, তাদের আমাদের দরকার নেই।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নেতৃত্ব মানে হোন্ডা-গুন্ডা নিয়ে প্রভাব বিস্তার নয়। অতীতের সেই সময় শেষ হয়েছে, যখন নেতা বেছে নেওয়া হতো হোন্ডা-গুন্ডার সংখ্যার ভিত্তিতে। এখন নেতার গুণাবলি ও সৎ চরিত্র থেকে নেতৃত্ব তৈরি হবে। জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার প্রয়োজন নেই।
তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্যের পক্ষে সবাইকে একত্রিত হতে হবে। প্রতিটি গ্রাম, মহল্লা ও ইউনিয়নভিত্তিক জনগণকে অপশক্তির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে। যারা সত্যের পথে থাকবে, তাদের পাশে আমি সর্বদা থাকব।
হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, জনগণের পাশে থাকার জন্য কোনো রাজনৈতিক পদ জরুরি নয়। সত্য কথা বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলার কারণে যদি কেউ বাধার মুখে পড়ে, আমি তখনও আপনাদের পাশে থাকব।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া বৈঠকে শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব