ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম ছয় দিনে প্রবাসী আয় ৫১ কোটি ডলার
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬ হাজার ২৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের ছয় দিনে প্রবাসী আয়ের প্রবাহ দাঁড়িয়েছে ৫১ কোটি ৬০ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, এ বছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ৪ কোটি ডলার কম।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই–৬ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে এসেছে ৫৪১ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছর (২০২৪-২৫) একই সময়ে এ প্রবাহ ছিল ৪৬৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে ৭২ কোটি ২০ লাখ ডলার বা ১৫ দশমিক ৪ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। সদ্য বিদায়ী আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ ছুঁয়েছিল ৩২৯ কোটি ডলার, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ। পুরো অর্থবছর শেষে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার এবং জুনে: ২৮২ কোটি ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা