ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাটহাজারী মাদরাসায় হামলায় খেলাফত মজলিসের নিন্দা
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রবিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, মসজিদ-মাদরাসা ও দ্বিনি প্রতিষ্ঠানে হামলা চালানো মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আঘাত করা। হাটহাজারী মাদরাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অন্যতম অগ্রণী কেন্দ্র। এই প্রতিষ্ঠানে হামলা আসলে জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।
তাঁরা দাবি করেন, হামলাটি ছিল পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে উস্কানি সৃষ্টি করে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
আমীর ও মহাসচিব আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারী ও উসকানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননা বা আক্রমণের সাহস না পায়।
বিবৃতিতে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে, বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং শান্তি-সৌহার্দ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নেতৃদ্বয় বলেন, হাটহাজারী মাদরাসার ঐতিহ্য ও ত্যাগ কোনোদিন ব্যর্থ হবে না। হামলাকারীরা যেখান থেকেই আসুক না কেন, তারা যেন অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসে, এটিই হবে জাতির জন্য মঙ্গলজনক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত