ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাকায় পাঁচ দিনের সফরে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল
ডুয়া ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।
পাকিস্তান হাইকমিশনের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলটি পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) ৩০ সদস্যের একটি দল ৫ দিনের জন্য ঢাকা সফর করেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ।
এই সফরের সময়ে পাকিস্তানের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্য বিষয়ক সংস্থার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে পারেন। বিশেষভাবে চাল আমদানি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের ব্যবসায়ীদের রোববার (১২ জানুয়ারি) বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সফরকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা