ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সেনা মোতায়েনের প্রতিবাদে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তারা সেনা প্রত্যাহার ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত ‘We Are All DC’ নামের মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদের মধ্যে ছিলেন অনিবন্ধিত অভিবাসী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক ও নাগরিক অধিকারকর্মীরা। ব্যানার হাতে তারা আওয়াজ তোলে ট্রাম্পবিরোধী স্লোগানে।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ডিসিতে অপরাধ দমনের কথা বলে সেনা মোতায়েন করে। যদিও সরকারি তথ্য বলছে, ২০২৪ সালে শহরটিতে সহিংস অপরাধের হার গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বর্তমানে ডিসিতে ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য টহলে রয়েছে। সেনাদের এই মোতায়েন কতদিন চলবে, তা এখনো স্পষ্ট নয়। তবে তাদের কার্যাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।ওয়াশিংটন ডিসির স্থানীয় প্রশাসন বলছে, শহরে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
৪ সেপ্টেম্বর ডিসি সরকারের পক্ষ থেকে এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ডিসির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই সেনা মোতায়েনকে বেআইনি ও সংবিধানবিরোধী বলে উল্লেখ করেছে।বিশ্লেষকদের মতে, সেনা মোতায়েনকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে রাজনৈতিক উত্তেজনা এবং জনরোষ আরও বাড়তে পারে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের