ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়
ডুয়া নিউজ : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ কথা বলেন। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নই আমরা।
তিনি বলেন, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একইসঙ্গে সব নির্বাচন দেওয়ার কথা বলছেন অনেকে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসঙ্গে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো।
ইসি মো. সানাউল্লাহ আরো বলেন, কমিশন জাতীয় নির্বাচন নিয়ে এগুচ্ছে। এর প্রস্তুতি থাকলে সব নির্বাচন প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে একটা সংস্কার কমিশন কাজ করছে। এটা ধারণ করে যদি কোনো আইন ও বিধিমালা সংশোধন করতে হয়, তার একটা টাইম আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর