ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের দুর্দান্ত সূচনা
স্পোর্টস ডেস্ক: আর্মেনিয়ার মাঠে ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে রবার্তো মার্টিনেজের দল ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। তবে ম্যাচের আবহ জুড়ে ছিল জুলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ। গ্যালারির দর্শক থেকে শুরু করে খেলোয়াড়দের উদ্যাপন—সবখানেই জোতার প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয়েছে।
শনিবার প্রতিপক্ষের মাঠেই বল দখল থেকে আক্রমণ—সবকিছুতে একচেটিয়া দাপট দেখায় পর্তুগাল। ৭১ শতাংশ বলের দখলে রেখে ২৪টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল অন টার্গেটে। বিপরীতে আর্মেনিয়া নেয় মাত্র ৭ শট, তার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় পর্তুগিজরা। জোয়াও কান্সেলোর ক্রসে হেডে গোল করেন ফেলিক্স। কিছুক্ষণ পর পেদ্রো নেতোর বাড়ানো বলে ভলি করে জালে পাঠান রোনালদো। জাতীয় দলের জার্সিতে এটি তার টানা চতুর্থ ম্যাচে গোল।
৩২ মিনিটে গোলরক্ষকের বাধা পেলেও ফিরতি চেষ্টায় স্কোরলাইন বাড়ান কান্সেলো। গোল উদযাপনেও দেখা যায় জোতার অনুকরণ। বিরতির পর দুর্দান্ত এক দূরপাল্লার শটে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪০তম গোল করেন রোনালদো, যা বিশ্বকাপ বাছাইপর্বে তার ৩৮তম গোল। এরপর ৫৮ মিনিটে তাকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।
৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। গোললাইন বরাবর দৌড়ের সময় বল তার গায়ে লেগে জালে প্রবেশ করে। শেষ সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর গোল আসেনি। ফলে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মিশন শুরু করে পর্তুগাল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)