ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’ নামে পরিচিত নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর পর একজন ব্যক্তি আল্লাহর দরবারে জবাবদিহি করবেন; তাই কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া ইসলামি শরিয়তের পরিপন্থী এবং মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘনের শামিল।
শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’, যিনি নিজেকে ‘ইমাম মাহদি’ বলে দাবি করেছিলেন, তার লাশ কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র সদস্যরা কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে — যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মৃত ব্যক্তির বিচারের ভার একমাত্র আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত। এই ধরনের অমানবিক কাজ ইসলামে অনুমোদিত নয়।
জামায়াত নেতা আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ইসলামি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। সমাজে বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই এ ঘটনার সঙ্গে জামায়াতকে জড়ানোর অপচেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।”
তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অশান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি