ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যারা নির্বাচন দাবি করেছিল, তারাই এখন পেছাতে চাইছে: আসিফ
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা খারাপ হয়ে গেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছে, তাদের অনেকেই এখন নির্বাচন চাচ্ছে না এবং নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। তার মতে, আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাদের এই ষড়যন্ত্র।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা – সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর – সেদিকেই এগিয়ে যাচ্ছে। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে এবং সবার ঐকমত্যের মাধ্যমে এর বাস্তবায়নের দিকে সরকার যাবে বলে আশা করা হচ্ছে। আসিফ মাহমুদ দৃঢ়তার সাথে বলেন, সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
নির্বাচন বানচালের চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এই চেষ্টা করবে, তবে তিনি বিশ্বাস করেন যে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটিসহ সবার সহযোগিতায় ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
এর আগে, তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট