ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি অ্যালামনাই সদস্যদের জন্য ৫ হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের-ডুয়া’র জীবন সদস্যদের দেশের ৫টি হাসপাতালে মেডিকেল ডিসকাউন্ট সুবিধা রয়েছে। সংগঠনটির সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী আজ রোববার (০৮ ডিসেম্বর) এ তথ্য জানান।
হাসপাতালগুলো হলো-ল্যাবএইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ইউনাইটেড হেলথ কেয়ার, শমরিতা হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতাল এন্ড ইনস্টিটিউট।
ল্যাবএইড হাসপাতাল
ল্যাবএইডের ৫টি ইউনিট ডুয়া’র জীবন সদস্যদের মেডিকেল ডিসকাউন্ট দিচ্ছে। যেগুলো হলো: ল্যাব-এইড জেনারেল হাসপাতাল, ল্যাব-এইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাব-এইড স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাব-এইড ক্যানসার হাসপাতাল। হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল এন্ড বায়োক্যামিস্ট্রি টেস্টের ওপর ২৫%; এক্সরে, সিটি-স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সনোগ্রাম, ইকো, ইটিটির ওপর ১০% এবং কেবিন/বেড ভাড়ার ওপর ১০% শতাংশ ডিসকাউন্ট সুবিধা রয়েছে।
ইউনাইটেড হাসপাতাল
ইউনাইটেড হাসপাতালে প্যাথলজিক্যাল টেস্টের ওপর ২০%, ডায়াগনস্টিক টেস্টের ওপর ১০% এবং কেবিন/বেড ভাড়ার ওপর ৫% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।
ইউনাইটেড হেলথকেয়ার, মেডিক্স
ইউনাইটেড হেলথকেয়ার, মেডিক্স ধানমন্ডি শাখায় প্যাথলজিক্যাল টেস্টের ওপর ২০% এবং ডায়াগনস্টিক টেস্টের ওপর ১০% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।
শমরিতা হাসপাতাল
শমরিতা হাসপাতালের ইনডোর ও আইটডোর উভয় সুবিধা রয়েছে। ইনডোর রোগীদের জন্য সব ধরনের টেস্ট ২%, সার্জিক্যাল টিম ২০%, সার্ভিস চার্জ ৫০%, কেবিন/বেড ভাড়া ২০%, সব ধরনের টেস্ট ২৫%, ইমার্জেন্সি কনসালটেশন ২০% ডিসকাউন্ট রয়েছে। আর আউটডোর রোগীদের জন্য সব ধরনের টেস্ট ১০% এবং ইমার্জেন্সি কনসালটেশন ২০% ডিসকাউন্ট রয়েছে।
বাংলাদেশ আই হাসপাতাল এন্ড ইনস্টিটিউট
বাংলাদেশ আই হাসপাতাল এন্ড ইনস্টিটিউটে কনসালটেশন ১০%, টেস্ট ১০% এবং সার্জারি ৮% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে আলোচ্য হাসপাতালগুলোর শাখাসমূহে বর্ণিতহারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।
আলোচ্য হাসপাতালগুলোতে জীবন সদস্যদের স্পাউজ, সন্তান ও পিতা-মাতার নাম সংযুক্ত করতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়ন-ডুয়া’র অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ডুয়া’র সদস্য সচিব জানান, ‘আমরা আরও কয়েকটি খ্যাতনামা ও বিশেষায়িত হাসপাতালের আমাদের সদস্যদের ডিসকাউন্ট স্বাস্থ্য সুবিধা দিতে কাজ করছি। আশা করি খুব শিগগির কিছু ভালো খবর দিতে পারবো।’

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)