ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নেইমার কে নিয়ে রোনালদিনহোর ভবিষ্যদ্বাণী
স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব চলছে, তবে ব্রাজিল দলে নেই দলের সেরা তারকা নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই নেইমারকে বাইরে রেখেছেন যাতে বাকি খেলোয়াড়দের পরখ করে নেওয়া যায় এবং নেইমারও পুরোপুরি ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় পান। তবে নেইমারের চোটের অবস্থা এতটাই গুরুতর যে, ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। এমনকি ২০২৫ সালে দরিভাল জুনিয়রের স্কোয়াডে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে তিনি মাঠে নামতে পারেননি।
তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা নেইমার প্রসঙ্গে বলেন, "আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা কিন্তু নেইমার, তাই এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।" রোনালদিনহো যদিও নেইমারের ফেরার দাবি তুলেছেন, তবে নতুন কোচ আনচেলত্তির সিদ্ধান্তের বিরোধিতা করছেন না। এসি মিলানে আনচেলত্তির সাথে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, "কার্লো তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।"
ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলায় ব্রাজিল বাকি বাছাইপর্বের ম্যাচগুলোতে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করতে মনোযোগী হচ্ছে। তবে ব্রাজিল সমর্থক এবং সাবেক তারকারা নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। কারণ, নেইমার দলে ফিরলে ব্রাজিলের স্কোয়াড যে আরও শক্তিশালী হবে, তা বলার অপেক্ষা রাখে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে