ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
“মহানবীর সুন্নাহ অনুসরণে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান”
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের মানুষ ও মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহ আজকের দ্বন্দ্বপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, “হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ – সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। মহান আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন।” তিনি কোরানের আয়াত উল্লেখ করে বলেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, মহানবী (সা.) ‘সিরাজাম মুনিরা’ অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে দুনিয়ায় এসেছিলেন। তিনি কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখিয়েছেন। তাঁর জীবন, দয়া, মহানুভবতা ও অনন্য চরিত্রের কারণে কোরানে তাঁর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে।
তিনি দৃঢ়ভাবে বলেছেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ করলে বর্তমানের সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই মুসলিমদের জন্য অফুরন্ত কল্যাণ, শান্তি ও সফলতার দিশা নিহিত রয়েছে।
প্রধান উপদেষ্টা এই পবিত্র দিনে দেশবাসী ও মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন, যাতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ নিশ্চিত হয় এবং মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ