ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সারজিস আলম
‘রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত’
ডুয়া নিউজ: রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত, দেশের সমস্যা নিয়ে তারা ভাবছে না। দেশে এখনও সিন্ডিকেট, চাঁদাবাজি এবং দখলবাজি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে বাধ্য হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।’
আজ শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে 'জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে তিন এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘যারা এখনও চাঁদাবাজি করছে, তাদের নাম কেউ উল্লেখ করছে না। যদি এভাবে চলতে থাকে, তবে প্রত্যাশিত সংস্কার হবে না।’
তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো সবাইকে সোচ্চার থেকে কাজ করতে হবে।’
সামাজিক সংগঠন আস-সিরাজের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের প্রথম গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর