ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্র অধিকার পরিষদের ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, রেজিস্টার বিল্ডিং সংস্কার সহ ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদে নির্বাচনী প্যানেল 'ডাকসু ফর চেঞ্জ,ভোট ফর চেঞ্জ'।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা তিনটায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।
এ সময় এই জোটের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস(সাধারণ সম্পাদক) প্রার্থী সাবিনা ইয়াসমিন ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থী রকিবুল ইসলাম সহ অন্যান্য সম্পাদকীয় ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জোটের ভিপি( সহ-সভাপতি) প্রার্থী বিন ইয়ামিন মোল্যা 'নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স': 'মেক দ্যা ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স' স্লোগানকে সামনে রেখে এ ইশতেহার পাঠ করেন।
তিনি বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে আর দখলদারিত্ব আর আধিপত্য বাদের রাজনীতি ফিরে আসতে দিবো না। এসময় তিনি ইশতেহারে সর্বমোট ১৪ দফা অঙ্গীকার তুলে ধরেন। ইশতেহারগুলো হলো:
১) ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্টে পরিনত করা। ডাকসু চলমান থাকতেই পরবর্তী ডাকসুর প্রস্তুতি সম্পন্ন করা।
২) শিক্ষার্থীদের দাবি One student, One bed, one table এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা। অনতিবিলম্বে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করা, তার আগ পর্যন্ত মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আবাসিক বৃত্তির ব্যবস্থা করা।
৩) খাবারের মান উন্নত করা, প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা।
৪) ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট" লক্ষ্য বাস্তবায়নে কাজ করা। অনতিবিলম্বে, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে পার্ট টাইম জব ও ইন্টার্নশিপ এর ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আউটসোর্সিং জবের ব্যাবস্থা করা।।
৫) বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আরো উন্নত ও আধুনিক করে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা।
৬) আধুনিক সুবিধা সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা করা, শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা।
৭) রেজিস্টার বিল্ডিং সংস্কার করা, ভর্তি সার্টিফিকেট উত্তোলনসহ সকল প্রক্রিয়া অটোমেশন ও ওয়ান স্টপ সার্ভিস এর আওতায় নিয়ে আসা।
৮) অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া রিলেশন স্থাপন করা। দেশ ও বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে কন্টাক্ট এর মাধ্যমে হিউম্যান রিসোর্স তৈরি করা।
৯) বিশ্ববিদ্যালয়ে অবাধ বহিরাগত ও যান চলাচল নিয়ন্ত্রণ। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া। বিশেষ করে সুফিয়া কামাল হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল ক্যাম্পাস এরিয়ার বাইরে হওয়ায় তাদের নিরাপত্তা ও সহজ যাতায়াতের ব্যবস্থা করা।
১০) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টেশন সংকট সমাধান করা, নিরাপত্তা ও কোন বাস কোথায় আছে জানার জন্য বাসগুলোতে ট্র্যাকার সিস্টেম চালু করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রিক শাটল সংখ্যা বৃদ্ধি করা, ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলের জন্য বিশেষায়িত রিক্সা ব্যবস্থা করা। প্রতিটি রুটে পর্যাপ্ত বাস ট্রিপ নিশ্চিত করতে হবে। ছুটির দিন পরীক্ষা থাকলে পর্যাপ্ত বাস ব্যবস্থা করতে হবে। প্রতিটা রুটের জন্য রাত ৮ টায় লাস্ট বাস রাখতে হবে।
১১) গোলাম মুর্তজা মেডিকেল সেন্টারে আধুনিক সেবা নিশ্চিত করা ও হল এরিয়াতে ফার্মেসি স্থাপন করা।
১২) বিশ্ববিদ্যালয়ের সকল স্থাপনার টেম্পার টেস্ট করা ও হল ও একাডেমিক ভবনসহ বিভিন্ন বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থাপনা সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা।
১৩) টিএসসি ভিত্তিক ও এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ক্রিয়াশীল সংগঠন রয়েছে তাদের সাথে আরো বেশি কোঅপোরেশন ও ডেভেলপমেন্ট ফাংশন করা।
১৪) ক্যাম্পাসে নানান বৈচিত্র ও নানান পথের মত প্রকাশের দারকে অবারিত রাখা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা। ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার ভিতর দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থান এর চেতনাকে সমুন্নত রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী