ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
রোহিঙ্গা ভোটার ঠেকাতে বৈঠকে বসছে ইসি
ডুয়া ডেস্ক : রোহিঙ্গা ভোটার ঠেকাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতোমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি।
বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে।
সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে।
বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে।
এ ছাড়া আজকের বৈঠকে সব মহলের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়েও কমিশন সভায় আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর