ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
'পুতিন-জেলেনস্কি বৈঠকের উপযুক্ত সময় আসেনি'
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘শিগগিরই’ মুখোমুখী বৈঠকের আগ্রহ প্রকাশ করলেও, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মনে করেন, এখনও এই যুদ্ধরত দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠকের উপযুক্ত সময় আসেনি।
চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরদোয়ান এই ধারণা ব্যক্ত করেন। তিনি বলেন, "এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ ও কথা হয়েছে। আমি সেখানে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছি। তারা দু'জনই আমাকে জানিয়েছেন যে, মুখোমুখী বৈঠকের চেয়ে ইস্তাম্বুলে চলমান শান্তি সংলাপকে তারা গুরুত্ব দিতে আগ্রহী।"
কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের আবেদনের জেরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক বছর ধরে টানাপোড়েন চলছিল। এই টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়, যা এখনও চলছে।
২০২৩ সালে এরদোয়ান রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। তিনি পুতিন ও জেলেনস্কি উভয়েরই মিত্র। এরদোয়ানের প্রস্তাব ও উদ্যোগে ২০২৩ সালের আগস্টে তুরস্কে প্রথম শান্তি আলোচনা শুরু হলেও প্রায় এক মাস আলোচনার পর তা ভেস্তে যায়। পরে ২০২৫ সালের এপ্রিলে এরদোয়ান ফের শান্তি সংলাপ শুরুর প্রস্তাব দেন, যা মেনে নিয়ে মে মাস থেকে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা আবার আলোচনা শুরু করেন।
সেই সংলাপ এখনও চলমান এবং কিছু ইস্যুতে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। এই সমঝোতার ফলস্বরূপ জুন মাস থেকে এ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন কয়েক হাজার যুদ্ধবন্দি এবং সেনাদের মরদেহ বিনিময় করেছে।
গত ১৫ আগস্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে এবং ১৮ আগস্ট জেলেনস্কির সঙ্গে যুদ্ধ ইস্যুতে বৈঠক করেন। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে সোমবার ট্রাম্পের এই আশাবাদে কার্যত পানি ঢেলে দিলেন এরদোয়ান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন