ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্তদের জন্য হাইকোর্টের বড় সুখবর
হাইকোর্ট রায়ে জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দিতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের ১৩ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি একই বেঞ্চ এমপিওভুক্তদের অবসরের ছয় মাসের মধ্যে সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছিলেন।
রায়ে আদালত পর্যবেক্ষণে বলেন, অবসরকালীন ভাতা পেতে শিক্ষকদের দীর্ঘদিন ধরে ভোগান্তি সহ্য করতে হয়। এই হয়রানি থেকে তারা মুক্তি পান না। বিশেষ করে প্রাথমিক স্তরের একজন শিক্ষক সীমিত বেতনে জীবনধারণ করেন, সেই বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তাই অবসর সুবিধা কোনোভাবেই ছয় মাসের বেশি বিলম্বিত করা যাবে না।
আদালত আরও মন্তব্য করেন, শিক্ষকদের যেন বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর