×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

হামজা ছাড়াই নেপালের পথে বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৭:১৪:২৮

হামজা ছাড়াই নেপালের পথে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী নেপালের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে অংশ নিচ্ছেন না। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামজার ক্লাব আপাতত তাকে ছাড়ছে না, যে কারণে তিনি দলের সঙ্গে নেপাল যাচ্ছেন না। বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা।

হামজা চৌধুরীর অনুপস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল। তবে এবার তা চূড়ান্তভাবে নিশ্চিত হলো। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে। এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষেও তাকে দেখা গিয়েছিল। ঢাকায় অনুষ্ঠিত তার অভিষেক ম্যাচে দর্শকরা তাকে দারুণভাবে গ্রহণ করেছিল।

নেপালের বিপক্ষে খেলতে না পারলেও আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত