ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মিচেল স্টার্কের টি-টোয়েন্টি অবসরের ঘোষণা
অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মূলত আগামী বছর থেকে শুরু হতে যাওয়া ব্যস্ত টেস্ট সূচি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
৩৫ বছর বয়সী স্টার্ক ২০১২ সালে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ছিলেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। তার ঝুলিতে রয়েছে ৭৯টি উইকেট, যা তাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত করেছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল ৪ উইকেটে ২০ রান।
স্টার্ক বলেন, টেস্ট ক্রিকেট সবসময় আমার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। আমি অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ জয় ছিল অসাধারণ মুহূর্ত। তবে আগামী বছর থেকে শুরু হতে যাওয়া ভারতের টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে শরীর ও মানসিক সতেজতা ধরে রাখতে এখনই সরে দাঁড়ানো সেরা সিদ্ধান্ত।
আগামী বছর থেকে অস্ট্রেলিয়ার টেস্ট সূচি বেশ ব্যস্ত থাকবে। সূচির মধ্যে রয়েছে বাংলাদেশ সফর, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ, ২০২৭ সালের শুরুতে ভারতের মাটিতে পাঁচ টেস্টের লড়াই, এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট এবং ২০২৭ সালের মাঝামাঝি অ্যাশেজ সিরিজ। এরপর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর।
অস্ট্রেলিয়ার চিফ সিলেক্টর জর্জ বেইলি বলেন, স্টার্কের মতো গতি ও নতুন বলে সুইং করানোর ক্ষমতা সম্পন্ন বোলার খুঁজে পাওয়া কঠিন হবে। তবে আমরা নাথান এলিস, বেন ডোয়ারশুইস, শন অ্যাবট এবং জেভিয়ার বার্টলেটের মতো বোলারদের সুযোগ দিচ্ছি যাতে তারা বড় টুর্নামেন্টের আগে নিজেদের প্রমাণ করতে পারে।
অস্ট্রেলিয়ার নির্বাচকরা ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। স্কোয়াডে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্ট। নাথান এলিস ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)