ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন স্থগিতাদেশে বিরতি, সিদ্ধান্ত হবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে ডাকসু নির্বাচন নিয়ে জটিলতা কিছুটা সময়ের জন্য থেমে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আগামীকাল নিয়মিত বেঞ্চের শুনানির ওপর।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট সম্প্রতি একটি রায় দেন। এর বিরুদ্ধে আপিল করে সংশ্লিষ্ট পক্ষ।
এ রায়ের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠন এর প্রতিবাদে কর্মসূচিও দিয়েছে।এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আগামী দিনের শুনানির ওপরই নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, বা পূর্বের আদেশ বহাল থাকবে কি না।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)