ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন
ডুয়া নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার সম্প্রতি বলেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ড. বিধান রঞ্জন রায় বলেন, সরকার শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও জানান, বাচ্চাদের সামগ্রিক বিকাশের জন্য শুধু বইয়ের ওপর নির্ভর না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা জরুরি। এজন্য শিক্ষকদের ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খরচ কমানোর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে তিনি জানান, পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিলের ফলে কয়েকটি ক্লাসে বই দেওয়া বিলম্বিত হচ্ছে। তবে জানুয়ারির মধ্যে প্রাথমিকের ৪র্থ ও ৫ম শ্রেণির বই দেয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় নেপের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর