ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন: কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে "কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে" বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচন নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
উপাচার্য জানান, ডাকসু প্রসঙ্গে এ পর্যন্ত দুটি আইনি নোটিশ ও রিট তারা পেয়েছেন। তিনি বলেন, "আমরা আইনজ্ঞের মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আজ একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতার বিষয়ে রিট করে। পরবর্তী সময় সেখানে নিয়োজিত আমাদের আইনজ্ঞ সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কাজ করেন।"
অধ্যাপক নিয়াজ আহমদ খান নিশ্চিত করেন যে, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। তবে, আগামীকাল এই রিটের শুনানি আছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে, যারা প্রয়োজনমতো বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দিয়ে থাকেন।
উপাচার্য ডাকসু নির্বাচনকে একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন এবং বলেন, "এ বিষয়ে কোনো রাখঢাক নেই। অনেক বিষয়ে বাধা এসেছে। এই যে মামলা-মোকাদ্দমা হচ্ছে, এগুলোও বাধা-বিপত্তির অংশ। আমরা অংশীজনদের নিয়ে এসব বাধা মোকাবিলা করেছি।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)