ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচের ধারাবাহিকতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেদারল্যান্ডসের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ডাচ ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। তাদের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লে শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা প্রতিরোধ গড়ে কোনোরকমে ১০০ রানের গণ্ডি পেরিয়ে অলআউট হয় সফরকারীরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দাপুটে ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ১৭ ওভার ৩ বলে মাত্র ১০৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ, যা তাকে ইনিংসের সেরা বোলারে পরিণত করে। জবাবে, বাংলাদেশ ১৩ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন দেখেশুনে খেলার চেষ্টা করেন। পারভেজ হোসেন ইমন ২১ বলে ২৩ রান করে আউট হলেও, আরেক ওপেনার তানজিদ তামিম ৩৯ বলে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। লিটন দাসের ব্যাট থেকে আসে অপরাজিত ১৮ রান। তাদের দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে বাংলাদেশ বড় জয় নিশ্চিত করে।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদি বোলিং করলেও, অন্য প্রান্ত থেকে পেস আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ। নাসুম আহমেদ তৃতীয় ওভারেই আক্রমণে এসে পরপর দুটি উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারানো নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল। তবে আরিয়ান দত্তের ৩০ রানের লড়াকু ইনিংসে ভর করে ডাচরা তিন অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)