ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নি'হত বেড়ে ৫০০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫০০ জন নিহত এবং আরও ১,০০০ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত পাহাড়ি এলাকা ও গ্রামীণ উপত্যকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতের আঘাতের পর সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, বহু বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা মাত্র ৮ কিলোমিটার। এরপর অন্তত তিনটি আফটারশকও রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ পর্যন্ত। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
তালেবান সরকারের সূত্র জানিয়েছে, প্রধানত কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকার ঘরবাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপত্যকা পাকিস্তান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অবস্থিত।
আন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে রাতের ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত আছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশ থেকে সহায়ক দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
মুজাহিদ নিশ্চিত করেছেন, জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে এবং পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)