ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে ঢাকায় মার্কিন প্রতিনিধি জ্যাকবসন
ডুয়া ডেস্ক: বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি অ্যান জ্যাকবসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। আজ (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং আশা করা হচ্ছে আজই মার্কিন দূতাবাসের দায়িত্ব গ্রহণ করবেন।
জ্যাকবসনের আগমনের খবরের পর ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে ট্র্যাসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, জ্যাকবসনের কূটনীতিতে বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকায় মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের শক্তিশালী অগ্রগতি গড়ে তোলার অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ার কারণে মিলি ঢাকায় আসতে পারবেন না। তাই চলমান পরিস্থিতিতে ট্র্যাসি অ্যান জ্যাকবসন নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর