ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নি'হত কমপক্ষে ২০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে সীমান্তবর্তী জনপদ। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে পাকিস্তান সীমান্তের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নানগারহার ও কুনার প্রদেশে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের সংখ্যা ১১৫ জনের বেশি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়, যার গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এর পরপরই আরও অন্তত তিন দফা পরাঘাত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
বার্তাসংস্থা এএফপি জানায়, ভূমিকম্পে কেঁপে ওঠে আফগান রাজধানী কাবুলও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এ কম্পন অনুভূত হয়েছে।
দুর্গম ও পাহাড়ি এলাকায় অবস্থিত নানগারহার ও কুনার প্রদেশের ঘরবাড়ি ভূমিকম্প সহনশীল না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে।
এর আগে, গত সপ্তাহে নানগারহারে বন্যায় পাঁচজন নিহত হয়েছিলেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভৌগলিক কারণে ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত তিন দশকে দেশটিতে শুধু ভূমিকম্পেই প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।
উল্লেখ্য, ১৯৯১ সালে হিন্দুকুশ অঞ্চলে হওয়া এক ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে নিহত হয়েছিলেন ৮৪৮ জন। এরপর ১৯৯৭ সালে ইরানের খোরাসান প্রদেশে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল ১ হাজার ৫০০ জনের বেশি। আর ১৯৯৮ সালে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে ভূমিকম্পে নিহত হন প্রায় ৪ হাজার মানুষ, যার মধ্যে আফগানিস্তানেই মারা যান ২ হাজার ৩০০ জন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ