ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইমিগ্রেশন শেষেও বিমানে উঠতে পারলেন না ডেপুটি গভর্নর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরের মুহূর্তে আটকে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে বোর্ডিং গেট থেকে ফিরিয়ে আনে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে নামিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল ড. হাবিবুর রহমানের। সরকারি কর্মসূচির অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছিলেন। কিন্তু বিমানে ওঠার আগেই সরকারের নির্দেশনার কারণে তার যাত্রা থেমে যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার পর ড. হাবিবুর বোর্ডিং লাউঞ্জে অপেক্ষা করছিলেন। তখন নিরাপত্তা বাহিনী এসে জানান, সরকারের বিশেষ নির্দেশে তার ভ্রমণ অনুমোদিত নয়। ফলে তাকে দেশে ফেরত যেতে হবে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনার পর ড. হাবিবুর রহমান বিমানবন্দর ত্যাগ করে নিজ বাসায় চলে যান।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতিনির্ধারণী পদক্ষেপ ও আর্থিক খাতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় রয়েছে। এমন প্রেক্ষাপটে ডেপুটি গভর্নরের বিদেশ সফর আটকে যাওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ