ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ রাজনৈতিক বৈঠক
নিজস্ব প্রতিবেদক :রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য়।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, বিকাল সাড়ে চারটায় জামায়াতের সঙ্গে, সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপির সঙ্গে এবং রাত সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে বৈঠক বিকাল তিনটায় নির্ধারিত ছিল। তবে ওই সময়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকার কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেন। ফলশ্রুতিতে বিএনপির বৈঠক সন্ধ্যা সাড়ে সাতটায় পুনঃনির্ধারিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ‘প্রধান উপদেষ্টা আমাদের তিনটায় ডেকেছিলো, কিন্তু পূর্বনির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে সময় পরিবর্তন হয়েছে।’
গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় নুরের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তারা চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিকাল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাবেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাদের সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠকগুলোকে বর্তমান উত্তেজনামূলক পরিস্থিতির সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী