ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তাসকিন-সাইফের বোলিং তোপে ডাচরা, সংগ্রহ ১৩৬ রান
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডস বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এই ম্যাচে ডাচরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
ম্যাচের শুরুতেই নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও'ডাউড আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। তিনি মাত্র ১৪ বলে ২৩ রান করে ডাচদের স্কোরবোর্ডে দ্রুত ২৫ রান যোগ করেন তিন ওভারের মধ্যে। তবে, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ বল হাতে নিতেই চিত্র পাল্টে যায়। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন তার প্রথম বলেই ও'ডাউডকে (২৩) জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাঠান। এরপরের ওভারের প্রথম বলেই তাসকিন আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকে (৪) আউট করে ডাচদের ব্যাটিংয়ে ধাক্কা দেন।
দুই বছর পর দলে ফেরা অলরাউন্ডার সাইফ হাসান এরপর চমক দেখান। তিনি নিজের প্রথম ওভারেই তেজা নিদারামানুরু (২৬) এবং স্কট এডওয়ার্ডসকে (১২) আউট করে জোড়া উইকেট শিকার করেন। এরপর মোস্তাফিজুর রহমানও শরিজ আহমেদকে (১৫) সাজঘরে ফেরত পাঠান।
এক পর্যায়ে নেদারল্যান্ডসের স্কোর ১০০ রানের নিচে থেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, অষ্টম উইকেটে ট্রিম প্রিংগেল ও আরিয়া দত্তের ১৫ বলে ২৭ রানের জুটিতে কিছুটা সম্মানজনক পুঁজি পায় ডাচরা। প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন, আর আরিয়ান দত্ত ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করে দুর্দান্ত পারফরম্যান্স করেন। এছাড়া, সাইফ হাসান ২টি এবং মোস্তাফিজুর রহমান ১টি উইকেট লাভ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)