ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নারী শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে বিজিএমইএ-এশিয়া ফাউন্ডেশনের নতুন উদ্যোগ
বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশিয়া ফাউন্ডেশন দেশের পোশাক শিল্পের উন্নয়নে, বিশেষ করে নারী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বৈঠকে এই পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। এ সময় মাহমুদ হাসান খান পোশাক শিল্পের অগ্রগতিতে এশিয়া ফাউন্ডেশনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নারী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে তাদের প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, এশিয়া ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এই সহযোগিতা পোশাক শিল্পের মানবিক ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে এশিয়া ফাউন্ডেশন নারী শ্রমিকদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি, মিড-লেভেল ব্যবস্থাপনায় প্রশিক্ষণ, কমিউনিটি ভিত্তিক ডে-কেয়ার স্থাপন এবং পোশাক শিল্পে সার্কুলারিটি প্রবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে বিজিএমইএ'র সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে এই অংশীদারিত্ব বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী ও মানবিক করে তুলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল