ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ দফা দাবিতে শিক্ষকদের প্রতিনিধিদল উপদেষ্টার কার্যালয়ে
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের ১২ জন নেতা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি গাড়িতে করে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর শিক্ষক নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রতিনিধিদল আমাদের সমাবেশে এসেছিল। তারা ছয়টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে উপদেষ্টার কার্যালয়ে এসেছেন। আমরা সেখানে আলোচনার জন্য অপেক্ষা করছি এবং এর ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
এর আগে, শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষকদের এই মহাসমাবেশ শুরু হয়। তিন দফা দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই সমাবেশের আয়োজন করে।
মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো:
১. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।২. শতভাগ শিক্ষককে পদোন্নতি দেওয়া।৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ত্রয়োদশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬