ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক
ডুয়া ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার জন্য কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসা অব্যাহত রয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কারণে তার মানসিক স্বাস্থ্যেও উন্নতি আসছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, “আজ আরও কিছু রিপোর্ট আসার কথা রয়েছে। তবে স্বাস্থ্যের ব্যাপারে বলা যায় যে, উন্নতির ছাপ নয়, কিন্তু স্থিতিশীল আছে। চিকিৎসকের নির্দেশনায় তার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে।”
খালেদা জিয়ার চিকিৎসা বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে যার তদারকিতে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, “কেনেডির সঙ্গে আরও কিছু চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। রিপোর্টের বিস্তারিত জানাতে পারব না, তবে চিকিৎসা প্রক্রিয়া স্বাভাবিকরূপে চলছে।”
তিনি উল্লেখ করেন যে, চিকিৎসকদের অনুমতি নিয়ে রাতে হাসপাতলে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা থাকছেন। তার নাতনী ব্যারিস্টার জাইমা রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমানও সেখানে সময় কাটাচ্ছেন। স্বাস্থ্যের উন্নতি এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনে খালেদা জিয়া বেশ খোশমেজাজে রয়েছেন।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি রোগ, ফুসফুসের সমস্যা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে যুক্তরাজ্যে যান এবং ৮ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তার ছেলে এবং পুত্রবধূ। এরপর তিনি নিজগাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- পর্তুগাল বনাম কঙ্গো: এক ক্লিকে মোবাইলে দেখুন সরাসরি