ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক ড. সোহেল
ডুয়া ডেস্ক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। নতুন সদস্যসচিব হয়েছেন ড. মো. মাসুদ খান রানা এবং কোষাধ্যক্ষ মো. নওসের আলী। এছাড়া নয় অঞ্চলের নয়জন যুগ্ম আহ্বায়কও নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সাধারণ সভায় ক্যাডারের শতাধিক সদস্যের কন্ঠভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। তাদের একটি ৫১ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে যা আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন আহ্বায়ক নির্বাচিত হয়ে ড. সোহেল বলেন, ক্যাডারের স্বার্থে যে কর্মসূচি আসছে, সেই সময়ে আমাদের সাথে থাকার গুরুত্ব অপরিসীম। আমাদের পদ-পদবিতে পরিবর্তন আসতে পারে, তবে অধিকার আদায়ের লড়াই থামবে না। আমরা যে পদেই থাকি, ক্যাডারের স্বার্থে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মাধ্যমে বর্তমান আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আর চব্বিশে নিরস্ত্র ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আন্দোলনে প্রাণ হারানো একজনকে স্মরণ করে তিনি বলেন, কেউ যেনো নিগ্রহের শিকার না হন। তাই চাকরির বিধান মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১৬ হাজার। যারা সরকারি কলেজ ও মাদ্রাসায়, শিক্ষাবোর্ড ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করে আসছেন এবং কিছু সদস্য শাস্তির মুখেও পড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- পর্তুগাল বনাম কঙ্গো: এক ক্লিকে মোবাইলে দেখুন সরাসরি