ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপ নয়, নেদারল্যান্ডস সিরিজেই বাংলাদেশ কোচের মনোযোগ
সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতি সিরিজ খেলবে। আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আপাতত তাদের সম্পূর্ণ মনোযোগ নেদারল্যান্ডস সিরিজেই, এশিয়া কাপ নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি।
টাইগার কোচ ফিল সিমন্স বলেন, “ফাইনালে যেতে হলে এর আগের ধাপগুলো তো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এখন এই সিরিজ নিয়েই ভাবছি।”
আসন্ন সিরিজে দলের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সিমন্স জানান, তারা শ্রীলঙ্কা সিরিজে যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটাই এই সিরিজেও ধরে রাখতে চান। তিনি বলেন, “শ্রীলঙ্কা সিরিজে যা করেছি তা চালিয়ে যেতে চাই। কিছুটা মিরপুর থেকেও নিতে চাই, তবে আমার মনে হয় না মিরপুরে উইকেট অত ভালো ছিল শ্রীলঙ্কার মত। তবে শ্রীলঙ্কায় যেমনটা করেছি সেটাই চালিয়ে যেতে চাইব সামনে।”
সাইফ হাসানকে দলে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সিমন্স বলেন, “সবাই তাকে নির্বাচন করেছে। আমি নির্বাচন নিয়ে খুশি।” অন্যদিকে, জাকের আলী, তানজিদ তামিম, পারভেজ ইমনদের পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ান উডের অধীনে কাজের বিষয়ে কোচ জানান, “আসলে আমরা এখনও এটা দেখতে পারিনি। সামনে দেখব আশা করি। কিছু প্লেয়াররা পাওয়ারহিটিং নিয়ে ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠে নামলে দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)