ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নেপালি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাঠমান্ডুতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নেপাল ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের (এনএফটিএ) সভাপতি শিব কুমার আগারওয়াল ও মহাসচিব জয়ন্ত কুমার আগারওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে এনএফটিএ নেতারা রাষ্ট্রদূতকে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য সহজ করতে তাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান তার বক্তব্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বর্তমান সমস্যাগুলো দূর করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত নেপালি প্রতিনিধিদলকে পারস্পরিক বাণিজ্য সহযোগিতা থেকে সম্ভাব্য সুযোগগুলো খুঁজে বের করে সেগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপনে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করতে প্রস্তুত।
বৈঠকের শেষে রাষ্ট্রদূত নেপালি প্রতিনিধিদলকে আশ্বাস দেন যে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দূতাবাস পূর্ণ সহায়তা প্রদান করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়