ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
একাত্তর ছিল, আছে, থাকবে— লুটেরা শুধু পালিয়েছে — সামি
একাত্তরের চেতনাকে পুনর্জাগরিত করেছে চব্বিশের অভ্যুত্থান—এমন মন্তব্য করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। তিনি বলেন, দেশ এখনও একাত্তরের ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে, শুধু চব্বিশ এসে সেই ভিত্তিকে আরও মজবুত করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশ্লেষণধর্মী পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে জুলকারনাইন বলেন, একাত্তর বেহাত হয়ে যাওয়া মানেই পরাধীনতা। আজকের বাস্তবতায় দেশের নির্বাচন থেকে শুরু করে মন্ত্রিসভা ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ যখন প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেটাই প্রকৃত পরাধীনতা।
তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে গিয়ে ক্ষমতা চেয়ে আসা, গুম হওয়া ব্যক্তিদের ভারতে পাওয়া যাওয়া, কিংবা বিডিআর তদন্তের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে গুম করে রাখার মতো ঘটনাগুলো স্পষ্টতই দেশীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রমাণ।
তিনি বলেন, আবরার ফাহাদের মতো তরুণকে স্বাধীন মত প্রকাশের কারণে হত্যার শিকার হতে হয়েছে, আর ইলিয়াস আলীর গুমের ঘটনাও ছিল দেশের স্বাধীন কণ্ঠ রোধের চেষ্টা।
তার ভাষায়, এসব ঘটনায় একাত্তর বেহাত হয়ে গিয়েছিল। তবে দেশের সাধারণ ছাত্র-জনতার হাত ধরে চব্বিশের গণঅভ্যুত্থান আসলে সেই একাত্তরের পুনর্জাগরণ ঘটিয়েছে। যারা দেশের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছিল, তাদের বিদায়ে দেশ তার নিজস্ব অবস্থানে ফিরে এসেছে।
সবশেষে তিনি মন্তব্য করেন, দেশ থেকে একাত্তর হারায়নি, বরং যারা তা লুট করতে চেয়েছিল—তারা পালিয়েছে। তাই আজকের বাংলাদেশ আরও শক্তভাবে দাঁড়িয়ে আছে স্বাধীনতার মূল ভিত্তির ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল