ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন ব্যারিস্টার অসীম
ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি প্রায় সাড়ে ৭ বছর পর পুত্র তারেক রহমানের সঙ্গে পুনর্মিলন ঘটে। মা-ছেলের মিলন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক আবেগপূর্ণ মুহূর্ত সৃষ্টি করেছে।
খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর থেকে গুঞ্জন ওঠেছে যে, তিনি দেশে ফিরবেন এবং এই ফিরতে তার সঙ্গে তারেক রহমানও থাকবেন। তবে এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল মন্তব্য আসেনি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের মতে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, "তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই।"
তিনি আরও বলেন, "যেহেতু তার মা চিকিৎসার জন্য বিদেশে থাকবেন এবং তার বড় ছেলে লন্ডনে রয়েছেন, যা তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে। তাই স্বাভাবিকভাবে পুত্রের কর্তব্য হচ্ছে মায়ের সেবা করা।" তিনি এও উল্লেখ করেন যে, বিএনপি নেতাকর্মীরা এবং দেশের জনগণ আশা করেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু তার আগে সকলের প্রত্যাশা হচ্ছে তিনি তার মায়ের সেবা করবেন।
নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া দুর্ধর্ষ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। তার চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে বলা হয়েছিল তাকে বিদেশ পাঠানো জরুরি। এখন তিনি যখন তার পরিবারের বড় ছেলের সঙ্গে দীর্ঘদিন পর দেখা করেছেন এটি তার মানসিকভাবে অনেক সচ্ছল করার জন্য সহায়ক হবে।"
এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে তারেক রহমান দেশে ফিরে আসবেন কিনা এবং এই মুহূর্তে মায়ের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর