ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ
আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। নারায়ণগঞ্জের ড্যান্ডি ফাউন্ডেশনের আয়োজনে ৭ রাউন্ডের এই টুর্নামেন্টে মিনহাজ ৭ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে শিরোপা জয় করেন।
সমান সংখ্যক পয়েন্ট নিয়েও টাইব্রেকিংয়ের কারণে ফিদেমাস্টার নাইম হক রানারআপ হয়েছেন। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, এবং চতুর্থ স্থান অধিকার করেছেন ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ।
এই টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন: ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, আহমেদুল করিব চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ড্যান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. আলিয়ার হোসেন। তিনি বলেন, “তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী সহ বিশেষ অতিথি হিসেবে হুমায়ুন পাটওয়ারী, ফয়েজ কাউছার, দিপু চৌধুরী, সাইদুল্লাহ রিদয়, ওয়ালী হোসেন দিপন, বিল্লাল হোসেন রবিন এবং আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোরসালিন আহমেদ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে একজন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার, ৩ জন ক্যান্ডিডেটমাস্টারসহ মোট ৭২ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে মোট ৪১ হাজার টাকা আর্থিক পুরস্কার বিতরণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা