ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা
ক্লাব ফুটবলে বিরতি শুরু হচ্ছে আগামী মাসে ফিফা উইন্ডোর মাধ্যমে। এ সময় জাতীয় দলগুলো মাঠে নামবে নিজেদের দায়িত্ব পালনে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে মাঠে নামার আগেই কড়া শাস্তির মুখে পড়ল আলবিসেলেস্তেরা।
৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। তবে এর আগে ফিফা শাস্তি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। কারণ, সর্বশেষ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে শোনা গিয়েছিল বৈষম্যমূলক ও বিদ্বেষমূলক স্লোগান।
ফিফার দেওয়া শাস্তি অনুযায়ী, আসন্ন হোম ম্যাচে একটি পুরো গ্যালারি শুধুই শিশু ও বিভিন্ন এনজিওর হাতে তুলে দেওয়া হবে। সেন্টেনারিও বাজা গ্যালারিতে বসবে নানা ক্লাবের শিশুরা এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারী সংগঠনের সদস্যরা। একইসঙ্গে সেন্টেনারিও আলতা গ্যালারিতে টানানো হবে বিশাল ব্যানার বার্তাটি স্পষ্ট ফুটবলে বৈষম্যের কোনো স্থান নেই।
এক বিবৃতিতে এএফএ জানায়, আধুনিক সমাজে বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশি বিদ্বেষ কিংবা যেকোনো বৈষম্যের কোনো স্থান নেই। ফুটবল হবে এমন এক খেলা, যেখানে ভালোবাসা ও সম্মানই হবে মূল শক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে