ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ
সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ (বুধবার, ২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মকফুটবল খেললেও গোলের দেখা পেতে কিছুটা সময় লাগে। ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৪৬ মিনিটে সুরভী আকন্দ প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে নেপাল একটি গোল শোধ করে, ফলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরানোর চেষ্টা করলেও, ৭৬ মিনিটে প্রীতি আবারও গোল করে বাংলাদেশের লিড বাড়িয়ে দেন। এরপর ৮৫ মিনিটে প্রীতি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, এবং একই সঙ্গে নেপালের জয়ের আশা শেষ করে দেন। ম্যাচের শেষ ২০ মিনিট ভারি বৃষ্টির মধ্যেও খেলা চলে। বাংলাদেশ কোচ শেষ মুহূর্তে গোলরক্ষক ইয়ারজানকে বদলি হিসেবে মেঘলাকে মাঠে নামান। তবে এরপর আর কোনো গোল হয়নি, এবং ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে, যেখানে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার খেলবে। এর আগে ২৪ আগস্ট বাংলাদেশ নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল। আজ আবার তাদের পরাজিত করে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
তবে শিরোপা জিততে হলে বাংলাদেশকে তাদের পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় কিছুটা চাপে রয়েছে বাংলাদেশের মেয়েরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন