ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান স্মার্টফোন আসক্তি কমাতে এবং তাদের মানসিক ও শিক্ষাগত উন্নয়নে সহায়তা করার জন্য দক্ষিণ কোরিয়া শ্রেণিকক্ষে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিষদে এই বিল পাস হয়েছে এবং ২০২৬ সালের মার্চ মাস থেকে এটি কার্যকর হবে।
এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ শিক্ষাবিদ, অভিভাবক এবং আইনপ্রণেতারা মনে করছেন, স্মার্টফোন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ নষ্ট করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। পিপল পাওয়ার পার্টির এমপি চো জুং-হুন, যিনি বিলটি উত্থাপন করেছেন, জানান, স্মার্টফোন আসক্তির ফলে ছাত্রদের মস্তিষ্কের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
একটি সরকারি জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই স্মার্টফোনে অতিরিক্ত নির্ভরশীল, এবং ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪৩ শতাংশ, যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
যদিও কিছু শিক্ষার্থী ও শিক্ষকের ভিন্নমতও রয়েছে। ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর মতে, তারা আসক্ত নয়, বরং পড়াশোনার চাপ ও হোমওয়ার্কের কারণেই তাদের মধ্যরাত পর্যন্ত ফোন ব্যবহার করতে হয়। অন্যদিকে, কিছু শিক্ষক মনে করেন, এই আইন শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘন করতে পারে এবং মূল সমস্যা ফোন নয়, বরং দেশের অতি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা।
তবে, এই নতুন আইন অনুযায়ী, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক ডিভাইস ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও, শিক্ষা কার্যক্রম বা জরুরি অবস্থায় ফোন ব্যবহারের অনুমতি থাকবে। এই আইন কার্যকর হওয়ার পর শিক্ষকদের পুরো স্কুল প্রাঙ্গণে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক সংগঠনগুলোর মধ্যে শুধু কনজারভেটিভ কোরিয়ান ফেডারেশন অব টিচারস অ্যাসোসিয়েশন এই বিলটির পক্ষে মত দিয়েছে। তাদের এক সমীক্ষায় দেখা গেছে, ৭০ শতাংশ শিক্ষক মনে করেন স্মার্টফোনের কারণে শ্রেণিকক্ষে মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অনেক সময় শিক্ষার্থীরা ফোন বাজেয়াপ্ত করায় শিক্ষকদের প্রতি আক্রমণাত্মক আচরণও করে।
বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ এনেছে। এর মধ্যে আছে ইতালি, নেদারল্যান্ডস ও চীনের মতো দেশ, যারা সব ধরনের স্কুলেই ফোন নিষিদ্ধ করেছে। এই দেশগুলোর অভিজ্ঞতা থেকে উৎসাহিত হয়েই দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?