ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
পলাতক ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি
ডুয়া ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার টয়লেটে যাওয়ার কথা বলে থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে বুধবার (৮ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা থেকে আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে যান।
পলাতক শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। এর আগে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে তার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। বুধবার বিকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে রাত সোয়া ১২টার দিকে থানায় নিয়ে আসে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর