ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা ও কার্যক্রম বাড়াতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নগদকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট’-এ গভর্নর জানান, খুব দ্রুত—সম্ভবত এক সপ্তাহের মধ্যেই—বিনিয়োগ আহ্বানের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।
বর্তমানে ডাক অধিদপ্তরের অধীনে পরিচালিত নগদকে বেসরকারি খাতে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ডাক বিভাগের হাতে এটি পরিচালনার প্রয়োজনীয় সক্ষমতা নেই। এজন্য একটি দক্ষ প্রযুক্তি কোম্পানিকে নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে আনার পরিকল্পনা রয়েছে।
গভর্নর আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে নগদকে পুনর্গঠন করে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তোলা হবে, যাতে এমএফএস খাতে আরও স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা তৈরি হয়।সরকারের এই পদক্ষেপ এমএফএস খাতকে আরও প্রতিযোগিতাপূর্ণ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবায় আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক