ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পোশাক মালিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেন গভর্নর
দেশের সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের কাছে আটকে থাকা রপ্তানি আয় সরাসরি রপ্তানিকারকদের পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাত তীব্র সমস্যায় পড়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে গভর্নর এই সমাধানের কথা জানান।
গভর্নর বলেন, “রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটাতে সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সমস্যাটির একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, এই সংকটের কারণে বর্তমানে ২০০টিরও বেশি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান চরম আর্থিক সমস্যায় পড়েছে। তিনি বলেন, “ব্যাংকগুলোতে তারল্য সংকট এতটাই প্রকট যে, রপ্তানি আয় এলেও তা সময়মতো পরিশোধ করা হচ্ছে না। এমনকি নতুন ঋণপত্রও (এলসি) খোলা সম্ভব হচ্ছে না।” এর ফলে কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো দিতে পারছে না, যা শ্রমিক অসন্তোষের ঝুঁকি বাড়াচ্ছে।
বিজিএমইএ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সমস্যার দ্রুত সমাধান না হলে অনেক কারখানা রুগ্ন শিল্পে পরিণত হবে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এছাড়া, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যা দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দীর্ঘমেয়াদী অশনি সংকেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ