ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকের ১৮৭ কোটি টাকার বই ছাপাবে সরকার
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রায় ৩ কোটি ৬৩ লাখ নতুন পাঠ্যপুস্তক ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বইগুলো মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মোট ১৮৭ কোটি ১১ লাখ ৭ হাজার ২০৮ টাকা ব্যয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা বিদেশ থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৪টি লটের পাঠ্যপুস্তক সরবরাহের ক্রয় প্রস্তাব উত্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি অনুমোদন করে। এই অনুমোদনের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ২০৭ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে।
এর আগে, গত ১২ আগস্ট অনুষ্ঠিত কমিটির বৈঠকে একই শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় ৪ কোটি ৪ লাখ বই ছাপানোর জন্য ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সবমিলিয়ে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের সকল শ্রেণির বই ছাপাতে সরকারের মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৩৮৮ কোটি টাকা।
পাশাপাশি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিনামূল্যের এই পাঠ্যপুস্তক ছাপানোর ক্রয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সময়সীমা কমানোরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক